Current Bangladesh Time
Saturday October ৩১, ২০২৬ ৪:০২ PM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » বরিশাল » বরিশাল রেঞ্জ আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন
২৯ October ২০২০ Thursday ১:৩৯:২২ PM
Print this E-mail this

বরিশাল রেঞ্জ আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন


ক্রীড়া প্রতিবেদকঃ

বরিশাল জেলা পুলিশ সুপার মোঃসাইফুল ইসলাম বিপিএম (বার) বলেছেন, মানুষের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা একদিকে মানুষের শক্তি ও সাহস যোগায়, অপরদিকে প্রেরনার উৎস্য। নিয়মিত ও পরিমিত খেলাধুলা মানুষকে সু-স্বাস্থ্যের অধিকারী করে তোলে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল পুলিশ লাইনে বরিশাল রেঞ্জ আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগীতা-২০২০ এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

উদ্বোধনী অনুষ্ঠানে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃনাইমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) আবু জাফর মো. রহমাতুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ৩ দিনব্যাপী এই প্রতিযোগীতায় বরিশাল রেঞ্জের ৬ জেলা পুলিশের ৬টি দল এবং রেঞ্জ রিজার্ভ ফোসের (আরআরএফ) ১টি সহ মোট ৭টি দল অংশগ্রহন করছে। আগামী ১ নভেম্বর এই প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
তারকা খেলোয়ারদের নিয়ে শক্তিশালী দল গড়লো ফরচুন
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল গৌরনদীর সাবিদ
বরিশালে বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর
ডিসেম্বরে বরিশালে ফিরতে পারে জাতীয় ক্রিকেট, স্টেডিয়াম সংস্কার বাকি ২০ শতাংশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com