এবার গানের খাতায় নাম লিখলেন অভিনেতা জায়েদ খান। এরইমধ্যে তিনি রেকর্ড করেছেন নিজের গাওয়া প্রথম গান। গানটির শিরোনাম ‘মুই বরিশাইল্লা’। এতে প্রতীক হাসানের সঙ্গে কন্ঠ মিলিয়েছেন এই নায়ক।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিতে যাওয়া ‘ফরচুন বরিশাল’ দলের থিম সং হিসেবে গানটি ব্যবহৃত হবে। প্রথমবার গানে কন্ঠ দেবার প্রসঙ্গে তিনি বলেন, এটাই আমার প্রথম গাওয়া গান। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় গান চর্চা করতাম। কিন্তু অভিনয়ে এসে আর গান করা হয়নি।
এই গানটি সুর করার পর সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত বরিশালের অংশটুকু আমাকে গাইতে অনুরোধ করেন। আমিও রাজি হয়ে গেলাম। আশা করছি, গানটি সাড়া ফেলবে।
রাফাত বলেন, আমার মনে হয়েছে, জায়েদ ভাইয়ের কণ্ঠে গানটা দারুণ মানাবে। কারণ সুর করার পর তাকে দিয়ে গাইড ভয়েস দিয়েছিলাম। তখন শুনে মনে হয়েছে, গানটার জন্য এই কণ্ঠটাই সেরা। ২০০৮ সালে নির্মাতা মোহাম্মদ হান্নানের হাত ধরে চলচ্চিত্রে আসেন জায়েদ খান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)