Home » খেলাধূলা » বরিশালে ‘ফরচুন বরিশাল’ সমর্থকদের মোটর শোভাযাত্রা
২১ November ২০২০ Saturday ২:৪০:৪৪ AM
বরিশালে ‘ফরচুন বরিশাল’ সমর্থকদের মোটর শোভাযাত্রা
ক্রীড়া প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু ক্রিকেট লীগের দল ‘ফরচুন বরিশাল’ এর সমর্থকরা বরিশালে মোটর শোভাযাত্রা করেছে। শুক্রবার সন্ধ্যায় বরিশাল বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নগরীর বিসিক শিল্প নগরী গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ফরচুন বরিশালের লোগো সংবলিত পতাকা বহন করেন। ফরচুন বরিশাল এর কর্নধার ও বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. ইব্রাহীমসহ অন্যান্য শিল্প মালিক ও ফরচুন বরিশাল দলের সমর্থকরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)