Current Bangladesh Time
Saturday October ৩১, ২০২৬ ৪:০৩ PM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » সংবাদ শিরোনাম » কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা আর নেই
২৬ November ২০২০ Thursday ১:২৮:২১ AM
Print this E-mail this

কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা আর নেই


ক্রীড়া প্রতিবেদকঃ

ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা আর নেই। বুধবার (২৫ নভেম্বর) হঠাৎ করে হৃদরোগে আক্রন্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

নভেম্বরের শুরুতে আর্জেন্টিনার সাবেক অ্যাটাকিং মিড ফিল্ডার এবং কোচের ব্রেনের সফল অস্ত্রোপাচার হয়েছিল। সে সময় অতিরিক্ত অ্যালকোহলের ওপর নির্ভরশীল হওয়ায় ম্যারাডোনা শারীরিকভাবে অসুস্থ হয়েছিলেন বলে জানানো হয়েছিল।

বিশ্ব ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। টুর্নামেন্টে তার জাদুময় পারফরম্যান্স মন ভরিয়ে দিয়েছিল ফুটবল প্রেমীদের।

ক্লাব পর্যায়ে তিনি বার্সেলোনা অধ্যায় শেষে যোগ দেন নাপোলিতে। এখানেও নিজের একক নৈপুণ্যে ইতালিয়ান ক্লাবটিকে দু’টি লিগ শিরোপা জেতান ম্যারাডোনা। আর্জেন্টিনার জার্সিতে ৯১ ম্যাচে ৩৪ গোল করেছেন তিনি। খেলেছেন ৪টি বিশ্বকাপে।

ম্যারাডোনার নেতৃত্বে ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপেও ফাইনালে খেলে আর্জেন্টিনা। তবে সেবার তারা হেরে যায় পশ্চিম জার্মানির কাছে। পরে ১৯৯৪ সালের যু্ক্তরাষ্ট্র বিশ্বকাপে ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় তাকে নিষিদ্ধ করা হয়। এফেড্রিন নামক ড্রাগ নিয়ে ম্যারাডোনা খেলতে নেমেছিলেন, এমন দাবি করা হয়।  

ক্যারিয়ারের দ্বিতীয়ার্ধে, তিনি কোকেইন আসক্তির সঙ্গে লড়াই করতে থাকেন এবং ১৯৯১ সালে ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ১৫ মাস নিষিদ্ধ হন। ম্যারাডোনা পেশাদারি ফুটবল থেকে অবসর নেন ১৯৯৭ সালে, তার ৩৭তম জন্মদিনে। আর্জেন্টাইন জায়ান্ট বোকা জুনিয়র্সে নিজের দ্বিতীয় স্পেলে থাকার সময় বুটজোড়াকে চিরতরে অবসর পাঠান তিনি।

এরপর কোচিং ক্যারিয়ার শুরু করেন ম্যারাডোনা। খেলোয়াড়ি জীবনের সময়ও সংক্ষিপ্ত সময়য়ের জন্য নিজ দেশের দু’টি ক্লাবের কোচ ছিলেন তিনি। ছিয়াশির মহানায়ক আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান ২০০৮ সালে। তার অধীনে ২০১০ সালে বিশ্বকাপ খেলে আলবিসেলেস্তেরা। তবে সেবার আর্জেন্টিনা ঘরে ফেরে কোয়ার্টার ফাইনাল থেকে, জার্মানির বিপক্ষে হেরে।

নিজ দেশ ছাড়াও ম্যারাডোনা কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সংযুক্ত আরব আমিরাত এবং মেক্সিকোর দু’টি ফুটবল ক্লাবের। মৃত্যুর আগে তিনি নিযু্ক্ত ছিলেন আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লিগের ক্লাব জিমনেসিয়া ওয়াই এগগ্রিমার কোচ হিসেবে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
তারকা খেলোয়ারদের নিয়ে শক্তিশালী দল গড়লো ফরচুন
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল গৌরনদীর সাবিদ
বরিশালে বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর
ডিসেম্বরে বরিশালে ফিরতে পারে জাতীয় ক্রিকেট, স্টেডিয়াম সংস্কার বাকি ২০ শতাংশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com