Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ১১:২৩ AM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » স্বাস্থ্য » টিকা ছাড়ছে বেক্সিমকো: প্রতি ডোজ ১১২৫ টাকা!
১৪ January ২০২১ Thursday ১০:০৬:২১ PM
Print this E-mail this

টিকা ছাড়ছে বেক্সিমকো: প্রতি ডোজ ১১২৫ টাকা!


অনলাইন নিউজ ডেস্কঃ

প্রতিকি ছবি।

আগামী মাস থেকেই দেশের বাজারে করোনা ভাইরাসের টিকা বিক্রি শুরু করতে পারে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজার বরাত দিয়ে মঙ্গলবার এ খবর দিয়েছে রয়টার্স।প্রতিবেদন অনুযায়ী, খোলা বাজারে বিক্রির জন্য ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ৩০ লাখ ডোজ করোনা টিকা কিনছে বেক্সিমকো।

দাম কত হবে

অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার এই টিকার প্রতি ডোজ বেক্সিমকো কিনবে ৮ ডলার দিয়ে। সরকারকে দেওয়ার জন্য তারা যে দামে টিকা কিনছে, এই দাম তার প্রায় দ্বিগুণ।

সাধারণ মানুষকে এই টিকার প্রতি ডোজ কেনার জন্য ব্যয় করতে হবে প্রায় ১,১২৫ টাকা (১৩.২৭ ডলার)। প্রত্যেকের জন্য দুই ডোজ টিকা কিনতে খরচ হবে ২,২৫০ টাকা।  

বেক্সিমকোর সিওও রাব্বুর রেজা রয়টার্সকে জানান, চলতি মাসের শেষের দিকে সরকার ও খোলা বাজারে বিক্রির জন্য টিকা সরবরাহ শুরু করবে সেরাম ইনস্টিটিউট। এরইমধ্যে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ১০ লাখ ডোজ টিকার জন্য চুক্তি করেছে বেক্সিমকো। এর সঙ্গে যোগ হতে পারে আরও ২০ লাখ ডোজ টিকা।  
 
রেজা জানিয়েছেন, শুধু সেরাম নয়, বায়োলোজিক্যাল ই ও ভারত বায়োটেকের সঙ্গেও প্রাথমিক আলোচনা হয়েছে। কিন্তু সেরামের সঙ্গেই যেহেতু চুক্তি হয়েছে, তাই আপাতত টিকা নিয়ে বেক্সিমকো কাজ করবে। তবে সরকার অ্যাস্ট্রেজেনেকার টিকার বাইরে কোনো টিকা চাইলে সেভাবেই আলোচনা হবে।  

ভারত থেকে টিকা এনে বাংলাদেশে সরবরাহের জন্য গত অগাস্টে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তিবদ্ধ হয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। আগামী মাস থেকেই তারা সরকারকে প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা সরবরাহ করবে বলে কথা রয়েছে।  


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৭৩ জন
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com