Home » খেলাধূলা » বরিশাল » বরিশালে পানি উন্নয়ন বোর্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
১২ February ২০২১ Friday ২:৫৪:৩৪ PM
বরিশালে পানি উন্নয়ন বোর্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ক্রীড়া প্রতিবেদকঃ
বরিশাল পানি উন্নয়ন বোর্ড ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ এর ফাইনালে নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী জুটি চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছেন উপ-বিভাগীয় প্রকৌশলী ও সার্ভেয়ার জুটি। বুধবার রাতে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের লং টেনিস গ্রাউন্ডে এই জমজমাট ফাইনাল অনুষ্ঠিত হয়।
ফাইনালে নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাস ও সহকারী প্রকৌশলী মো. আতিকুল গনি জুটি ২১-১৩ ও ২১-১৪ সেটে উপ-বিভাগীয় প্রকৌশলী মাহাদী হাসান ও সার্ভেয়ার ফরিদ উদ্দিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মোট ১২টি জুটি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। গত মঙ্গলবার এই টুর্নামেন্ট শুরু হয়। ব্যাডমিন্টন টুর্নামেন্ট উপলক্ষে পানি উন্নয়ন বোর্ড এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ জুটিকে ক্রেস্ট এবং অংশগ্রহণকারী সকলকে মেডেল দেওয়া হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)