Current Bangladesh Time
Friday October ৩০, ২০২৬ ১:৫৮ PM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » মিরাজের ঘূর্ণিতে চাপে শ্রীলঙ্কা
২৩ May ২০২১ Sunday ৯:১০:৫৭ PM
Print this E-mail this

মিরাজের ঘূর্ণিতে চাপে শ্রীলঙ্কা


১০০০ উইকেটের মাইলফলকে সাকিব

ক্রিড়া প্রতিবেদকঃ

বাংলাদেশের দেয়া ২৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে দাঁড়াতেই পারছেনা সফররত শ্রীলঙ্কা দলের ব্যাটসম্যানরা। ৯ ওভার বল করে মাত্র ২২ রানের খরচায় একাই চার উইকেট নিয়েছেন মিরাজ। এই রিপোর্ট লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৭ উইকেটে ১৪৯ রান।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত রান তোলা শুরু করে শ্রীলঙ্কা। তবে ওপেনিং জুটিকে বেশিক্ষণ ক্রিজে স্থায়িত্ব হতে দেননি টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ। নিজের করা তৃতীয় ওভারে নিজের করা বলে ক্যাচ তুলে নেন তিনি। আউট হওয়ার পূর্বে ১৯ বলে ২১ রান তুলেন তিনি। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা পাথুম নিশানকাকে মাত্র ৮ রানে ফেরান কাটার মাস্টার।তৃতীয় উইকেটে সফরকারীদের অধিনায়ক এবং সহ-অধিনায়ক মিলে ক্রিজে খুঁটি গাড়েন। শেষ পর্যন্ত ব্যক্তি ২৪ রানে সাকিব আল হাসানের বলে মেহেদী মিরাজের হাতে ক্যাচ তুলে দেন কুশল মেন্ডিস। এরপর ৩০ রান করে মিরাজের বলে আউট হয়েছেন অধিনায়ক কুশল পেরেরা। মাত্র ৯ রানে ডি সিলভাকে ফেরান মিরাজ। ইনিংসের ২৮তম ওভারের তৃতীয় বলে আশেন বান্দেরাকে বোল্ড করে ফেরান ওই মিরাজই।

১০০০ উইকেটের মাইলফলকে সাকিব

বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের ক্যারিয়ারে ১০০০ উইকেটের দারুণ মাইলফলক ছুঁতে প্রয়োজন ছিল মাত্র ১টি উইকেটের। আইপিএল মাঝপথে বন্ধ না হলে এবং সাকিব পরবর্তী ম্যাচগুলোয় সুযোগ পেলে হয়তো ভারতের মাটিতেই মাইলফলক ছোঁয়া হয়ে যেত। 

কিন্তু ভাগ্যবিধাতা যেন অন্যরকম কিছুই ঠিক করে রেখেছিলেন। বিশ্বেসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান তার ক্যারিয়ারের ১০০০তম উইকেটটি পেলেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যে স্টেডিয়াম সাকিবের কাছে ঘরের মতোই।আজ রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ভালো করতে না পারলেও দারুণ বোলিং করছেন সাকিব। হাড়কিপ্টে বোলিংয়ের পাশাপাশি তুলে নিয়েছেন কুশল মেন্ডিসের (২৪) গুরুত্বপূর্ণ উইকেট। এই শিকারের সঙ্গে সঙ্গে তিনি আইসিসি স্বীকৃত সব ধরনের ক্রিকেট মিলিয়ে সাকিব হাজারতম উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন। আজকের ম্যাচে নামার আগে তার উইকেটসংখ্যা ছিল ৯৯৯। 

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম তিন ম্যাচে ২ উইকেট নিয়ে সাকিব ৯৯৯ এ আটকে ছিলেন। উল্লেখ্য, প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ এবং স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে সাকিব এই মাইলফলক ছুঁয়েছেন। ২০০৫ সালে ২০ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ভুসিমুজি সিবান্দাকে এলবিডাব্লিউ করে প্রথম উইকেট পেয়েছিলেন।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
তারকা খেলোয়ারদের নিয়ে শক্তিশালী দল গড়লো ফরচুন
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল গৌরনদীর সাবিদ
বরিশালে বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর
ডিসেম্বরে বরিশালে ফিরতে পারে জাতীয় ক্রিকেট, স্টেডিয়াম সংস্কার বাকি ২০ শতাংশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com