আগামীকাল রাতে ফাইজারের ১ লাখ ৬২0 ডোজ টিকা পাবে বাংলাদেশ
বিশেষ প্রতিনিধি:
আগামী সোমবার (৩১ মে) দিনগত রাত ১১টা ২০ মিনিট ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা দেশে আসবে। রোববার (৩০ মে) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানান।
এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে বলেন, রোববার রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কোভ্যাক্স থেকে ফাইজার বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকার প্রথম চালান আসার কথা ছিল। কিন্তু এখনও আমরা তার ফ্লাইট শিডিউল পাইনি।
কোভ্যাক্স থেকে ফাইজারের ভ্যাকসিন রোববার বাংলাদেশ পাচ্ছে না। কিছুটা দেরি হতে পারে।
ফাইজারের টিকা আসতে অন্তত ১০ থেকে ১২ দিন সময় লেগে যেতে পারে।
তবে এর কিছু সময় পর তিনি বলেন, ফাইজার বায়োএনটেকের টিকা আসছে নির্ধারিত সময়েই।
রোববার রাতেই আসছে ফাইজারের টিকা। এ বিষয়ে গণ্যমাধ্যমে সংশোধনীও পাঠানো হবে।
এরও আগে স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান, রোববার রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা দেশে পৌঁছাবে। তবে কবে নাগাদ ও কারা এ টিকার আওতায় আসবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। টিকাদান সংক্রান্ত জাতীয় কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে, এ পর্যন্ত দেশে টিকা এসেছে সেরাম থেকে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৭০ লাখ ডোজ। একই প্রতিষ্ঠানে তৈরি একই টিকার আরও ৩২ লাখ ডোজ ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে উপহার দেওয়া হয়েছে। অন্যদিকে চীন সরকারের পক্ষ থেকে উপহার পাওয়া গেছে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার সর্বশেষ তথ্য অনুসারে, দেশে গত শনিবার (২৯ মে) পর্যন্ত করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ (অক্সফোর্ডের) দেওয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ১৫ জনকে। একই টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪১ লাখ ৪২ হাজার ২৫৫ জন। এছাড়া গত শনিবার পর্যন্ত চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ হাজার ২৩৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে টিকা দেওয়া হয়েছে ৯৯ লাখ ৬৩ হাজার ৫০৯ ডোজ। এখন টিকা হাতে আছে অক্সফোর্ড ও সিনোফার্মেরসহ মোট ৭ লাখ ৩৫ হাজার ডোজের মতো।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৭৩ জন
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২