Current Bangladesh Time
Saturday October ৩১, ২০২৬ ৪:০৩ PM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭: পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন
১ June ২০২১ Tuesday ৫:৪০:৩২ PM
Print this E-mail this

বানারীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭: পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥

বরিশালের বানারীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭’র উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

১ জুন মঙ্গলবার বেলা ১১টায় বানারীপাড়া ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত এ খেলায় বানারীপাড়া সদর ইউনিয়ন একাদশকে ৩-০ গোলে হারিয়ে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা ও পৌরসভার প্যানেল মেয়র প্রভাষক এমাম হোসেন।

এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমন রায় সুমন,বর্তমান সহ-সভাপতি অপূর্ব দত্ত অপু,যুবলীগ নেতা মহসিন রেজা, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদ রুথেন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।

গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল খেলা পরিচালনা করেন।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
তারকা খেলোয়ারদের নিয়ে শক্তিশালী দল গড়লো ফরচুন
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল গৌরনদীর সাবিদ
বরিশালে বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর
ডিসেম্বরে বরিশালে ফিরতে পারে জাতীয় ক্রিকেট, স্টেডিয়াম সংস্কার বাকি ২০ শতাংশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com