Current Bangladesh Time
Saturday October ৩১, ২০২৬ ৪:০৩ PM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » বরিশাল » সংবাদ শিরোনাম » বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
৩ June ২০২১ Thursday ৫:৫১:১৭ PM
Print this E-mail this

বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


ক্রীড়া প্রতিবেদকঃ

বরিশালে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭)।

বরিশাল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে জাতীয় পতাকা এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো.শাহাবুদ্দিন খান, জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসান এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও বিসিবি পরিচালক আলমগীর খান আলোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খেলাধুলা শরীর ও মনকে বিকশিত করে। নতুন প্রজন্মকে বেশি করে খেলাধুলায় সম্পৃক্ত করতে পারলে তারা মাদক এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরত থাকতে পারবে। তাই সকল ক্রীড়া সংস্থা ও সংগঠনকে বেশি বেশি খেলাধুলা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। 

উদ্বোধনী দিনে বালক গ্রুপে বানারীপাড়া উপজেলা ও বাবুগঞ্জ উপজেলা এবং বালিকা গ্রুপে বাকেরগঞ্জ ও হিজলা উপজেলা দল পরস্পরের মোকাবিলা করবে।

আগামী ৮ জুন বালক ও বালিকা গ্রুপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
তারকা খেলোয়ারদের নিয়ে শক্তিশালী দল গড়লো ফরচুন
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল গৌরনদীর সাবিদ
বরিশালে বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর
ডিসেম্বরে বরিশালে ফিরতে পারে জাতীয় ক্রিকেট, স্টেডিয়াম সংস্কার বাকি ২০ শতাংশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com