Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১১:০৯ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ায় ৩ মাস জামাতে নামাজ পড়ে নতুন সাইকেল পেলো ৪ শিশু
২৩ July ২০২১ Friday ৭:০৪:৪৪ PM
Print this E-mail this

ভান্ডারিয়ায় ৩ মাস জামাতে নামাজ পড়ে নতুন সাইকেল পেলো ৪ শিশু


ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের ভান্ডারিয়ায় ৩ মাস টানা জামাতে নামাজ পড়ায় চার শিশুকে সাইকেল উপহার দেয়া হয়েছে। ঈদে দিন সালাত আদায় করে মসজিদ কর্তৃপক্ষ বিজয়ীদের হাতে এ উপহার তুলে দেন।

এ সময় ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠী খেয়াঘাট বাইতুল ফালাহ জামে মসজিদের সেক্রেটারী মো: খালেদ খান ও ওই জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রায়হান ছিদ্দিক সহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এর আগে মসজিদ কমিটি ঘোষণা করে কোনো শিশু টানা ৩ মাস পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়লে তাকে একটি নতুন বাই সাইকেল দেয়া হবে। এরপর নির্ধারিত দিন থেকে ১৮ শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশ নেয়। যাদের প্রত্যেকের বয়স ছিলো ১০ থেকে ১২ বছর।

শেষ পর্যন্ত চার শিশু শর্ত পূরণ করলে তাদের বাইসাইকেল উপহার দেওয়া হয়।

বিজয়ী শিশুরা হল- উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের নুর মোহাম্মদ খলিফার ছেলে আমান খলিফা, নুর কামালের ছেলে সুলাইমান খলিফা, রফিকুল খলিফার ছেলে নিরব, মানিক মীরের ছেলে সাইফুল প্রমুখ।

সাইকেল পেয়ে আমান খলিফা নামের এক শিশু জানায়, ‘আমি আর কখনোই নামাজ ছাড়বো না।’ আমি নামাজকে অনেক ভালবাসি এখন।

নিরব খলিফা নামের অপর শিশু জানায়, সাইকেলটি তার জীবনের সব থেকে বড় উপহার। ঈদ দিনে সবার সামনে উপহার পেয়ে অনেক খুশি সে।

উত্তর শিয়ালকাঠী খেয়াঘাট বাইতুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রায়হান ছিদ্দিক বলেন, ‘বর্তমান সময়ে ফেজবুক ও আকাশ সংস্কৃতির কবলে পড়েছে। তাই আমাদের শিশুরা ধর্মীয় ও নৈতিক শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে। তাই আমরা শিশুদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতে এমন ঘোষণা দিয়েছিলাম।’

এ প্রতিযোগিতা প্রতিটা জামে মসজিদে মসজিদে শুরু করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

উত্তর শিয়ালকাঠী খেয়াঘাট বাইতুল ফালাহ জামে মসজিদের সেক্রেটারী মো: খালেদ খান জানান, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ অনুষ্ঠান। এমন অনুষ্ঠানে সহযোগিতা ও উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতে এ রকম আরো উদ্যোগ নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com