পিরোজপুরের ভান্ডারিয়ায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভান্ডারিয়া ১০০ শয্যা হাসপাতালে ভর্তি হয় ৭০ জন ডায়রিয়া রোগী। গত এক সপ্তাহে ৩ শ’ ৪৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে শিশু ও বৃদ্ধ মানুষ ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে।
বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসা নেয়ার সংখ্যা ও ভর্তি হওয়া ডায়রিয়া রোগীর সংখ্যা দুই শতাধিক যা গত কয়েক বছরের মধ্যে দেখা যায়নি।
এদিকে হাসপাতালের বেড, মেঝে ও বারান্দাতেও শুয়ে রোগীদের চিকিৎসা নিতে দেখা গেছে।
জানা গেছে, ১০০ শয্যার ভান্ডারিয়া হাসপাতালে সাধারণ ওয়ার্ডে বেডের সংখ্যা মাত্র ৫০টি, তবে ডায়রিয়ার জন্য নির্ধারিত কোন বেড নেই। সেখানে বর্তমানে ডায়রিয়া রোগীর সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। এই বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে গিয়ে নার্স ও চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।
রোগীর স্বজন ছিদ্দিক ও মাসুম সহ আরো অনেকের অভিযোগ, হাসপাতালে বেডের সংকট, পাচ্ছেনা রোগীরা সরকারি ভাবে কোন খাবার। অপরিষ্কার শৌচাগারে নেই পানি সরবারহ এবং ২ টি শৌচাগারে ১টি বদনা রয়েছে। এতে রেগীরা বিপাকে পরেছে। ফলে হাসপাতালের অব্যবস্থাপনার প্রতি ক্ষোভ প্রকাশ করে তারা।
হাসপাতালের ডায়রিয়া রোগীদের সেবার কাজে নিয়োজিত সেবিকা ফাহিমা খানম বলেন, রোগী আসছে প্রচুর। জায়গা দিতে পারছি না। নিরুপায় হয়ে অনেকেই হাসপাতালের ফ্লোর, বারান্দায় বিছানা পেতে সেবা নিচ্ছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সেবা নিশ্চিত করতে।
ভান্ডারিয়া স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: কামাল হোসেন মুফতী জানান, এবার ডায়রিয়া রোগী গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি। রোগী আসছে প্রতি মুহূর্তে। সাধ্যমতো তাদের সেবা দেয়া হচ্ছে। হাসপাতালে স্যালাইন সহ ঔষুধের সংকট নেই। রোগীদের অভিযোগের বিষয়ের সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। চিন্তার কোন কারণ নেই।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার