Current Bangladesh Time
Monday September ২১, ২০২৬ ১১:৫৯ AM
Barisal News
Latest News
Home » প্রবাসের খবর » নিউইয়র্কে ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২৮ April ২০২২ Thursday ৪:৫৮:০৬ PM
Print this E-mail this

নিউইয়র্কে ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


জাকির হোসেন বাচ্চু নিউ ইয়র্ক থেকেঃ

ছাত্র ইউনিয়নের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক সিটিতে ‘গৌরবের ৭০ বছর’ শীর্ষক অনুষ্ঠান করা হয়েছে। ২৬ এপ্রিল কুইন্সে রিগো পার্কের জয়া ব্যাঙ্কুয়েট হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার হাফিজুল হক এবং প্রধান অতিথি ছিলেন প্রোগ্রেসিভ ফোরাম ইউ এস এ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ইঞ্জিনিয়ার জুলফিকার হোসেন বকুল। অনুষ্ঠান পরিচালনা করেন জাকির হোসেন বাচ্চু ও গোলাম মর্তুজা। অতিথি বক্তা ছিলেন অধ্যাপক হোসনে আরা হাসি, রীনা সাহা, শরাফ সরকার।

সভার শুরুতে ইডেন গার্লস কলেজের ছাত্র সংসদের নির্বাচিত প্রাক্তন ভিপি ও সাংবাদিক নিনি ওয়াহিদের স্বামী, বীর মুক্তিযোদ্ধা কাশেম আলীর সহধর্মিনী সুফিয়া কাশেম এবং ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার প্রাক্তন সভাপতি ও প্রোগ্রেসিভ ফোরামের প্রচার সম্পাদক মো. হারুনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় ও এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।বক্তাদের মধ্যে আরও ছিলেন হিরো চৌধুরী, আলীম উদ্দিন, আশীষ রায়, লিয়াকত আলী, কল্লোল দাশ, অসীম সাহা, হেলাল উদ্দিন, সবুক্তগীন সাকি, মুসাব্বির আহমেদ, বিপ্লব চাকি প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন  ইশতিয়াক আহমদ রানা, মিনহজ আহমেদ শামু, আলমগীর হোসেন, সুলেখা পাল, বাবুল আচার্যি, সৈয়দ ফজলুর রহমান, মুকিত চৌধুরী, লুৎফর সরকার।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com