Home » পিরোজপুর » ভান্ডারিয়া » জাতীয় পর্যায়ে বরিশালের হয়ে বক্তৃতায় অংশ নিবে ভান্ডারিয়ার মেয়ে নিসা
১ June ২০২২ Wednesday ৩:১৬:২০ PM
জাতীয় পর্যায়ে বরিশালের হয়ে বক্তৃতায় অংশ নিবে ভান্ডারিয়ার মেয়ে নিসা
ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা :
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ বিভাগীয় পর্র্যায়ে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” বিষয়ে উপস্থিত বক্তৃতায় বরিশাল বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে পিরোজপুরের ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিসা বিনতে জাহিদ। তার বাবা মো. জাহিদুল ইসলাম ভান্ডারিয়া উপজেলার ১৩নং দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও মা খাদিজা আক্তার ৬৭নং নিজ ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জানা গেছে, গত ২৯ মে রবিবার বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে বিভিন্ন ইভেন্টে জেলা পর্যায় থেকে প্রথম স্থান অধিকারীরা অংশ গ্রহন করে। এতে অংশ নিয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে উপস্থিত বক্তৃতায় বরিশাল বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে ভান্ডারিয়ার প্রতিযোগী নিসা বিনতে জাহিদ।
ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদ চৌধুরী জানান, নিসা এই বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। বরিশাল বিভাগীয় পর্যায়ে বক্তৃতায় প্রথম হয়ে আগামী ৫ জুন জাতীয় পর্যায়ে অংশ নেবে সে। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম নিসা বিনতে জাহিদের সফল্যের কথা জানিয়ে বলেন, ২০২০ সালে জাতীয় শিশু পুরস্কার অনুষ্ঠান বৈশ্বিক করোনার কারনে অত্র বক্তৃতা অনুষ্ঠান স্থগিত থাকায় এ বছর তা অনুষ্ঠিত হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার