Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৯:৪৩ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভাণ্ডারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসা ছাত্রের মৃত্যু
৪ June ২০২২ Saturday ৬:০০:২৭ PM
Print this E-mail this

ভাণ্ডারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসা ছাত্রের মৃত্যু


ভাণ্ডারিয়া(পিরোজপুর)প্রতিনিধিঃ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় মো. তাহলা উকিল (৮) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৩ জুন) সন্ধ্যার দিকে উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের ব্রাক অফিস সংলগ্নে দুর্ঘটনাটি ঘটে।

তাহলা ওই উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। সে ভাণ্ডারিয়া পৌরসভা শহরের সৌদিয়া মাদরাসায় নুরানী বিভাগে পড়তো।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় তাহলা তার মায়ের সঙ্গে বাবার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে বেপারোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাহলাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাহলাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের পর তাহলার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com