Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৯:৪৩ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ায় শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ আটক
২৮ June ২০২২ Tuesday ১২:০৭:২২ PM
Print this E-mail this

ভান্ডারিয়ায় শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ আটক


ভান্ডারিয়া প্রতিনিধি :

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস আলী সিকদারকে আটক করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। তার বিরুদ্ধে মাদ্রাসার আয়া সায়লা আক্তারকে (২৫) শ্লীলতাহানীর জন্য হাত ধরে টানাটানি সহ কু-প্রস্তাব করার অভিযোগ উঠেছে।

এ অভিযোগে ভান্ডারিয়া থানা পুলিশের এস আই মো. হুমায়উন কবির অধ্যক্ষকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দেড়টার দিকে।

এ বিষয় জানতে চাইলে ওই মাদ্রাসার অফিস সহকারি মো. শহিদুল ইসলাম মোবাইল ফোনে জানিয়েছেন মাদ্রাসার অভ্যন্তরীণ অর্ধ বার্ষিক পরীক্ষা শেষে অধ্যক্ষ আয়াকে মাদ্রাসায় থাকতে বলে অন্যদের ছুটি দিয়ে দেন। এ সময় আমি সহ দুই কর্মচারী ও শিক্ষক মাদ্রাসার গেটেরে সামনের দোকানে ছিলাম। আয়ার ডাকচিৎকার শুনে আমরা দৌড়ে এসে অধ্যক্ষ সহ তাদেরকে অফিস রুমে আটক করি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আয়া সায়লা আক্তার বলেন, ৯৯৯ এ ফোন দিয়ে আমি পুলিশের সহযোগিতা চাইলে ভান্ডারিয়া থানার এস আই মো. হুমায়উন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছান। পরে জিজ্ঞাসাবাদের জন্য অধ্যক্ষ ও আয়াকে থানায় নিয়ে আসেন।

সায়লা বলেন, বিভিন্ন সময় চরিত্রহীন অধ্যক্ষ এর আগেও আমাকে কু প্রস্তাব দিয়ে আসছে।

জানতে চাইলে ইকড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার জানান এ ন্যাক্কার জনক ঘটনাটি আমি শুনেছি।

উল্লেখ্য আয়া সায়লা আক্তার এক কণ্যা সন্তানের জননী ও প্রবাসী নজরুলের স্ত্রী।

এ বিষয়ে এস আই মো. হুমায়উন কবির জানান অভিযোগ পেয়ে আমরা জিজ্ঞাসাবাদের জন্য অধ্যক্ষকে থানায় নিয়ে আসি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com