আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর)দুপুরে নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সহকারি রির্টানিং অফিসার ও কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মো. স্বজল মোল্লার কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে মহিউদ্দিন মহারাজ বলেন, আমি জনগনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী। আমি যদি বেচেঁ থাকি আল্লাহ ছাড়া এবং জননেত্রী শেখ হাসিনা ছাড়া আমাকে কেই প্রত্যাহার করাতে পারবে না। আমি জেলে থাকলেও জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।
এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসনে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন বাবলু জোমাদ্দার প্রমুখ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার