Home » পিরোজপুর » ভান্ডারিয়া » শিক্ষক-ছাত্রীর প্রেম, স্কুলের প্রধান শিক্ষকসহ তিনজনকে বরখাস্ত
১১ December ২০২৩ Monday ৮:৫৬:৩৮ PM
শিক্ষক-ছাত্রীর প্রেম, স্কুলের প্রধান শিক্ষকসহ তিনজনকে বরখাস্ত
ভান্ডারিয়ার স্কুলশিক্ষক ও ছাত্রীর প্রেমের সম্পর্কের ঘটনায় তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, উপজেলার রাজপাশা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ওই বিদ্যালয়ের বাংলা শিক্ষক মো. ইব্রাহীম কবীর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি এড়িয়ে যাওয়াসহ বিভিন্ন অভিযোগে প্রধান শিক্ষককেও বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম বলেন, ‘সংশ্লিষ্ট বিষয়ে বিদ্যালয় থেকে তিন শিক্ষককে বরখাস্তের অনুলিপি পেয়েছি।’
অভিযুক্ত শিক্ষক ইব্রাহীম কবীর বলেন, ‘ঘটনাটি সত্য নয়। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’
প্রধান শিক্ষক হারুন আর রশীদ বলেন, ‘সভাপতি আমার বিষয়ে আগে থেকে মনঃক্ষুণ্ন ছিলেন, সেজন্য এ ঘটনা ঘটেছে।’
বরখাস্ত অপর শিক্ষক সরস্বতি রানী হালদার বলেন, ‘আমাকে শুধু শুধু দোষারোপ করা হয়েছে। এ ব্যাপারে আমি কিছুই জানি না।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার