বখাটেদের উৎপাতে মাদরাসায় যেতে ভয় পাচ্ছে শিক্ষার্থীরা
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদরাসায় আসা যাওয়ার পথে ছাত্রীদের উত্ত্যক্ত করছে একদল বখাটে। এতে বেশ কয়েকজন ছাত্রী তাদের নিরাপত্তার অভাববোধ করছে বলে জানা গেছে।
এর প্রতিকার চেয়ে ভুক্তভোগী কয়েকজন ছাত্রী ও মাদরাসা কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখতি অভিযোগ দিয়েছে।
অভিযোগে সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নের ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসার বেশ কয়েকজন শিক্ষার্থী মাদরাসায় যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে একদল বখাটের উৎপাতের শিকার হচ্ছে।
শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে বখাটেরা তাদের বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। ফলে ছাত্রীদের মাদরাসায় যাওয়া আসায় নিরাপত্তার অভাব বোধ করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জানান, স্থানীয় নদমুলা গ্রামের ইব্রাহীম মুন্সীর দুই ছেলে সজিব মুন্সী, শফিকুল মুন্সী ও তাদের সহযোগীরা মিলে দীর্ঘদিন ধরে মাদরাসায় আসা-যাওয়ার পথে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ ও কটূক্তি করে আসছে। এতে শিক্ষার্থীরা নিয়মিত মাদরাসায় যেতে এখন ভয় পাচ্ছে।
মাদরাসা সুপার এ কে এম শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীদের উত্ত্যক্ত করার বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে বখাটেরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। ছাত্রীরা নিরাপত্তার অভাব বোধ করছে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, মাদরাসা কর্তৃপক্ষ লিখিত দিলে হবে না,শিক্ষার্থীর অভিভাবকের অভিযোগ দিতে হবে। তাহলে বখাটেদের আইনের আওতায় আনা যাবে বলে তিনি জানান।
ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা বলেন,মাদরাসা কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার