Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৪:২২ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ায় শিক্ষা উপকরণ, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
২৭ March ২০২৪ Wednesday ৯:১৩:৪০ PM
Print this E-mail this

ভান্ডারিয়ায় শিক্ষা উপকরণ, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ


ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বিনামূল্যে শিক্ষা উপকরণ (স্কুল বেঞ্চ), ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজ।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৭৩ জোড়া প্লাস্টিক বেঞ্চ (জাইকার অর্থায়নে নির্মিত প্রোপাইলিন প্লাস্টিকের বেঞ্চ), ক্ষতিগ্রস্থ, দুস্থ, অসহায় ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে মানবিক সহায়তা হিসাবে বিনামূল্য ৩২ বান্ডিল ঢেউটিন এবং সাথে নগদ তিন হাজার টাকা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন আরাফাত রানা’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজ।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, পৌর মেয়র ফাইজুর রশিদ খশরু, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. সোলাইমান, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. বদরুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল আলমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com