Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৮:৩০ PM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » লালমোহন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল
২ April ২০২৪ Tuesday ৭:২৪:৩২ PM
Print this E-mail this

লালমোহন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল


লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় ধলীগৌর নগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়পত্র বাছাইয়ে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

সোমবার (১ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় লালমোহন উপজেলা হল রুমে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউসুফ হারুন।

২টি ইউনিয়নে সর্বমোট ১২৮ প্রার্থীর মধ্যে একজন চেয়ারম্যান ও একজন ইউপি সদস্যসহ ২ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

৩ নং ধলীগৌর নগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. জোবায়ের হোসেন নেহাল ও ধলীগৌর নগর ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোস্তফা মিয়ার মনোনয়ন ফরম বাতিল করা হয়।ইউপি সদস্য প্রার্থী মোস্তফা মিয়া মনোনয়ন পত্রে ভুল তথ্য উপস্থাপন, প্রস্তাব সমর্থনকারীর স্বাক্ষর না দেয়া, যাচাই বাছাই করার পর রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর করার পাতায় প্রার্থী নিজের স্বাক্ষরসহ নানা জটিলতার কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন।

ধলীগৌর নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১১ জন, সংরক্ষিত মহিলা আসনে ৯ জন, সাধারণ সদস্য ৩৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।অপরদিকে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন, সাধারণ সদস্য ৪৭ জন সহ মোট ৭৪ প্রার্থীর মধ্য সকলের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ এপ্রিল ওই দুই ইউনিয়নে ভোট গ্রহণ হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com