Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৪:১৮ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ায় বাসের ধাক্কায় ফেরিতে থাকা ৪ মোটরসাইকেল নদীতে
২৫ April ২০২৪ Thursday ৯:৩৯:৫০ PM
Print this E-mail this

ভান্ডারিয়ায় বাসের ধাক্কায় ফেরিতে থাকা ৪ মোটরসাইকেল নদীতে


ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের ভাণ্ডারিয়ার চরখালী ঘাটে ফেরিতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় ৪টি মোটরসাইকেল নদীতে পড়ে গেছে। এতে অল্পের জন্য রক্ষা পায় ফেরিতে অর্ধশত যাত্রী নিয়ে থাকা একটি বাস।

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় পিরোজপুর-মঠবাড়িয়া রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী বাস চরখালী প্রান্তের ফেরিতে ওঠার পর এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাসচালক বাসুদেব দাসকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি চরখালী ঘাটে ভেড়ানো ছিল। এ সময় বরগুনার পাথরঘাটা থেকে ছেড়ে আসা খুলনাগামী মেট্রোপলিটন পরিবহনের একটি বাস (খুলনা মেট্রো-ব ১১-০১৪৪) ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মঠবাড়িয়া-পিরোজপুরগামী সহারা পরিবহনের একটি বাসকে (ঢাকা মেট্রো ব-১১-৫৬৩১) ধাক্কা দেয়। এতে গাড়িটির এক তৃতীয়াংশ নদীর দিকে ঝুঁকে পড়ে।

এ সময় ফেরির সামনে থাকা চারটি মোটরসাইকেল এবং অন্তত ৫০ যাত্রী নদীতে পড়ে যায়। পরে ফেরিঘাটে থাকা ট্রলার নিয়ে স্থানীয়রা তাদের নদী থেকে উদ্ধার করে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহম্মদ হোসেন জানান, দুর্ঘটনা পর পর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com