Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৪:২৩ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
২৫ April ২০২৪ Thursday ১০:১৩:৩২ PM
Print this E-mail this

ভান্ডারিয়ায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ


ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের নির্মান শ্রমিক মো. জাকির খান (৫০) এর বিরুদ্ধে চতুর্থ শ্রেণিতে পড়–য়া (১০) এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

জাকির খান ধাওয়া গ্রামের মো. আজাহার খানের ছেলে এবং দুই সন্তানের জনক। মেয়েটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী পড়া-লেখা করে।

ভুক্তভোগী মেয়েটির মা জানান, বৃহস্পতিবার সকালে তার মেয়েকে শিক্ষিকার বাড়ীতে প্রাইভেট পড়তে পাঠিয়ে দিয়ে সে তার শিশু ছেলেকে নিয়ে পাশ^বর্তী কমিউনিটি ক্লিনিকে ডাক্তার দেখাতে যান। মেয়েটি প্রাইভেট পড়ে বাড়ী ফিরে মায়ের আসতে দেরী দেখে তার প্রতিবেশী চাচীর কাছে মাকে ফোন করতে যায়। এ সময় তার চাচী বাড়ীতে ছিলেন না। তার চাচা জাকির খান তার চাচী ঘরে আছে বলে কৌশলে তার ফাঁকা ঘরে নিয়ে মেয়েটিকে যৌন হয়রানি করে (ধর্ষণের চেষ্টা চালায়)। এসময় মেয়েটি ডাক চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে হাজির হলে লম্পট জাকির পালিয়ে যায়।

এ ঘটনায় মেয়েটির মা বৃহস্পতিবার ভান্ডারিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

ভান্ডারিয়া থানা উপ-পরিদর্শক ও এ মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাফর জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মেয়েটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে তার ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com