Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ২:২৩ PM
Barisal News
Latest News
Home » ভোলা » লালমোহন » প্রার্থী আকতার হোসেনের নির্বাচনি পথসভায় জনতার ঢল
২৭ April ২০২৪ Saturday ৮:০৮:৫১ PM
Print this E-mail this

প্রার্থী আকতার হোসেনের নির্বাচনি পথসভায় জনতার ঢল


লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

লালমোহনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী মো. আকতার হোসেন হাওলাদার এর নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ এপ্রিল) সকালে ঢাকা থেকে লঞ্চযোগে নাজিরপুর ঘাটে আসলে হাজার হাজার নেতাকর্মী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এসময় প্রায় পাঁচ শত মোটরসাইকেলের বহর ও ৩০টি মাইক্রোবাসে বিভিন্ন নেতাকর্মীরা আকতার হোসেন হাওলাদারকে নাজিরপুর ঘাট থেকে রিসিভ করে লালমোহন নিয়ে আসেন। পরে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ সংলগ্ন আকতার হোসেন হাওলাদারের বাসভবনের সামনে নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্ব পথসভায় বক্তব্য রাখেন, লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল পঞ্চায়েত, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম, রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া, ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ, লালমোহন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ জাকির হোসেন পঞ্চায়েত, লালমোহন পৌরসভা যুবলীগের সভাপতি ও ১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইমাম হোসেন হাওলাদারসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়েরে নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন হাওলাদার বলেন, আমি দীর্ঘ বছর কালমা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। তৃনমূলের সমর্থন ও আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে আমি প্রার্থী হবো। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর হাতকে আরো শক্তিশালী করতে আমি সকলের কাছে দোয়া ও ভালোবাসা চাই। যাতে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে লালমোহনবাসীর সেবা করতে পারি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com