Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যবসায়ীদের ২ লাখ ছিনতাই : গ্রেপ্তার-৬
২ May ২০২৪ Thursday ৭:৪৬:৩৮ PM
ভান্ডারিয়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যবসায়ীদের ২ লাখ ছিনতাই : গ্রেপ্তার-৬
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টার দিকে ভান্ডারিয়া কাঠালিয়া সড়কের মহারাজ হাওলাদারের চায়ের দোকান সংলগ্ন এ ঘটনা ঘটে।
এসময় ব্যবসায়ীদের কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয় এবং তাদের মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার কাঠ ব্যবসায়ী হানিফ ফরাজি (৩৮), রাজীব ফরাজী (২৫) ও রনি কবিরাজ (২৮) মোটর সাইকেল যোগে কাঠালিয়া থেকে ভান্ডারিয়া হয়ে মঠবাড়িয়া যাচ্ছিল। রাত ৯টার দিকে তারা ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের রাধানগর গ্রামের আমান উল্লাহ কলেজ সংলগ্ন সড়কে পৌঁছলে একটি মাইক্রোবাসে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত ১টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের মোটর সাইকেলের গতিরোধ করে ব্যবসায়ীদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এসময় তাদের সাথে থাকা নগদ দুই লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। দুর্বৃত্তরা তাদের ব্যবহৃত মোটর সাইকেলটিকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনা সাথে জড়িত সন্দেহে পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। ব্যবসায়ী হানিফ ফরাজি বলেন, কাঠ ক্রয়ের জন্য আমরা কাঠালিয়া যাই। সেখানে কয়েকটি স’মিলে কাঠ দেখে বাড়ি ফেরার সময় আমান উল্লাহ কলেজ সংলগ্ন সড়কে পৌঁছলে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পথরোধ করে আমাদের উপর হামলা চালিয়ে আমার কাছে থাকা ২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় হামলায় রাজীব ফরাজী গুরুতর আহত হয়। গুরুতর আহত রাজীব ফরাজীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হামলা এবং ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী হানিফ ফরাজি বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহম্মদ হোসেন জানান, ঘটনার সাথে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে এখনই কোন কিছু প্রকাশ করা যাচ্ছে না।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার