Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ২:৪০ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ায় ৪ চেয়ারম্যান প্রার্থী  এবং ২ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
২ May ২০২৪ Thursday ৭:৫৮:৪৫ PM
Print this E-mail this

ভান্ডারিয়ায় ৪ চেয়ারম্যান প্রার্থী  এবং ২ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) এর প্রেসিডিয়াম সদস্য মো. মাহিবুল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার এবং তরুন সমাজসেবক মো. সালাউদ্দিন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে একক প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা। মহিলা ভাইস চেয়ারম্যান পদেও একক প্রার্থী হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী মালিকা পারভীন।

পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় তারা বিজয়ের পথে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আগামী ৫ মে মনোনয়ন পত্র বৈধ হলে তারা বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হবেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com