Home » পিরোজপুর » ভান্ডারিয়া » সংবাদ শিরোনাম » ভান্ডারিয়া উপজেলা নির্বাচন:বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যানসহ দুই ভাইস চেয়ারম্যান নির্বাচিত
১৩ May ২০২৪ Monday ১২:২৫:৩০ AM
ভান্ডারিয়া উপজেলা নির্বাচন:বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যানসহ দুই ভাইস চেয়ারম্যান নির্বাচিত
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ার নির্বাচিত হয়েছেন।
আগামী ২৯ মে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তিন প্রার্থীর বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিধিঅনুযায়ী তারা বেসরকারিভাবে নির্বাচিত হলেন।
উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা ও নারী ভাইস চেয়ারম্যান পদে মালিকা পারভীন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে হলফ নামায় অসম্পূর্ণ তথ্য পাওয়ায় জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মাহিবুল হোসেন এর মনোনয়ন বাতিল করা হয়। মো. মাহিবুল হোসেন পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু’র চাচাতো ভাই। সে জাতীয় পার্টি-জেপির ভান্ডারিয়া উপজেলা কমিটির কার্যনির্বাহী সভাপতি। তিনি গত ২০০৮ সালে উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
বৈধ ঘোষিত চেয়ারম্যান পদের অন্য দুই প্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার এবং তরুন সমাজসেবক মো. সালাহ উদ্দিন নির্বাচনের শেষ মুহুর্তে এসে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ফলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় মো. মিরাজুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মালিকা পারভীন এর প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় তারাও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।
পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং মাধবী রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাচনে তিনটি পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিধিঅনুযায়ী বৈধ প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হবেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার