Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ২:৪১ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ
২৪ May ২০২৪ Friday ৩:০৮:৫৪ PM
Print this E-mail this

ভান্ডারিয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ


ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পশারি বুনিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সুবিমল মণ্ডল(৩৫) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে১০ টায় পশারি বুনিয়া মন্ডল বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সুবিমল জানান, তাদের সাথে পার্শ্ববর্তী প্রতিশ মন্ডলের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন শনিবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে তার সাথে প্রতিশের মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে প্রতিশ মন্ডল, পীযুষ মন্ডল,ও অণিমা রানী সহ অজ্ঞাত আরো কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার মাথার হাড় ভেঙে গিয়েছে বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com