Current Bangladesh Time
Monday June ২৯, ২০২৬ ৩:০২ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে ছাত্রলীগ নেতার পদত্যাগ!
১৬ July ২০২৪ Tuesday ৬:৫৪:৫৪ PM
Print this E-mail this

বাউফলে ছাত্রলীগ নেতার পদত্যাগ!


কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলায় জয় চন্দ্র নামে এক ছাত্রলীগ নেতা নিজ পদ থেকে পদত্যাগ করার ঘোষনা দিয়ে ফেসবুকে স্টাটাস দিয়েছেন।

মঙ্গলবার তার ফেসবুকের নিজ এ্যাকাউন্ট থেকে এই ষ্টাটাস দেন। জয় চন্দ্র উপজেলা ছাত্রলীগের একাংশের
কালাইয়া ইদ্রিশ মোল্লাডিগ্রী কলেজ শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক। ষ্টাটাসে ছাত্রলীগ নেতা লিখেন, আমি জয় চন্দ্র, কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের বিএসএস বিভাগের ছাত্র। আমি কলেজ শাখা ছাত্রলীগের শিক্ষা
বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম। কিন্তু এমতঅবস্থায় আমি আমার পদ থেকে পদত্যাগ করলাম।

মুহুর্তেই ছাত্রলীগ নেতার ষ্টাটাস স্ক্রীনশট দিয়ে চলমান কোটা আন্দোলন সমর্থক শিক্ষার্থীরা তাদের ফেসবুকে অভিনন্দন জানিয়ে ষ্টাটাস দেয়। বিষয়টি দলের শীর্ষ পর্যায়ে নজরে পড়লে কয়েক ঘন্টা পড় জয় চন্দ্র আবার ষ্টাটাস দেয়, আমি আমার ব্যক্তিগত কারনে আমার পদ থেকে পদত্যাগ করেছি। দয়া করে কেউ অপপ্রচার চালাবেন না।

এ বিষয়ে কলেজ শাখার সাধারন সম্পাদক আদনান খান বলেন, কয়েকজন নেতাকর্মী আমাকে বিষয়টি অবহিত করেছে। তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। তবে তার স্টাটাসে মনে হচ্ছে শিক্ষার্থীদের চলমান কোটা আন্দোলনকে সমর্থন জানিয়েই তার পদ থেকে পদত্যাগ করেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com