Current Bangladesh Time
Saturday September ১৯, ২০২৬ ৩:৩২ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » সংবাদ শিরোনাম » আমুর দুই সহকারীসহ ৯৩ জনের নামে মামলা 
১৭ September ২০২৪ Tuesday ৪:০৪:৪৭ PM
Print this E-mail this

আমুর দুই সহকারীসহ ৯৩ জনের নামে মামলা 


ঝালকাঠি প্রতিনিধি:

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর সহকারী একান্ত সচিব ফকরুল মজিদ কিরণ ও ব্যক্তিগত সহকারী শাওন খানসহ ৯৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।  

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমীন লেলিন মুক্তা বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মামলাটি দায়ের করেন। 

মামলায় সাবেক পি পি আব্দুল মান্নান রসুল, এপিপি অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান মনু, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও যুব মহিলালীগের সভানেত্রী শারমিন মৌসুমি (কেকা), সাবেক উপজেলা ভাইস ইসরাত জাহান সোনালীসহ জেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদেরও আসামি করা হয়েছে। 

মামলার বিবরণে জানা যায়, গত ২০২২ সালের ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি পণ্ড ও মিছিল মিটিংয়ে বাধাগ্রস্ত এবং বিএনপি নেতাকর্মীদের হত্যা করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র লোহার রড, জিআই পাইপ, হকিস্টিক, হাতুড়ি, রামদা, চাইনিজ কুড়াল ও চাপাতিসহ ককটেল বোমা নিয়ে অতর্কিত হামলা ও বোমা বিস্ফোরণ ঘটায়। এসময় বাদী তিন মাসের অন্তঃসত্ত্বা থাকায় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আসামিরা একত্রিত হয়ে তার ওপর নির্যাতন চালায়। আসামিদের নির্যাতনে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সন্ধ্যায় ৯৩ জনের নামে মামলা হয়েছে। আসামিরা পলাতক থাকায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব যায়নি।তবে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com