Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৩:০৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
৭ October ২০২৪ Monday ২:১৯:২৮ PM
Print this E-mail this

বরিশালে পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার


নগর প্রতিনিধি:

বরিশাল নগরীর আমতলার মোড় খান বাড়ি সড়ক এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানার পুলিশ।

নিতহ যুবক রুপাতলী সোনারগাঁও টেক্সটাইল এলাকার বাসিন্দা হারুন সিকদারের ছেলে জাকির হোসেন (৪৫)। সোমবার (৭ অক্টোবর) সকালে ১১টায় ১৪নং ওয়ার্ডস্থ কালু খান বাড়ি এলাকা থেকে লাশ উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

বরিশাল কোতয়ালী মডেল থানার এস আই মো. আহসান বলেন, স্থানীয়রা বিষয়টি থানায় জানালে আমরা পুকুর থেকে ভাসমান অবস্থায় যুবকের লাশটি উদ্ধার করেছি।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বরিশালটাইমসকে জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

লাশটি উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ বা মামলা দায়ের করেনি, কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com