Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৭:১৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক সবুজের দাফন সম্পন্ন
১৭ October ২০২৪ Thursday ৮:০৫:৫০ PM
Print this E-mail this

বাবুগঞ্জ উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক সবুজের দাফন সম্পন্ন


বাবুগঞ্জ প্রতিনিধি ॥

বরিশালের বাবুগঞ্জ উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সবুজ এর দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সকাল ৯ টায় মরহুমের নিজ বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। সে উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামের মৃত সেন্দকার আলী ছেলে।

নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিন বিএনপির সদস্য সচিব এড. আবুল কালাম শাহিন,বরিশাল জেলা শ্রমিক দলের সভাপতি, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান,সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স,বাংলাদেশ জামায়াত ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমির মাওঃ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি,আগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান হিমু,জেলা কৃষকদলের সভাপতি মহসিন, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সবুজ আকন,বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন,বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল ইসলাম রাকিব, উপজেলা বিত্রনপির যুগ্না আহ্বায়ক ওয়াহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিক দল, ছাত্রদল, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানাজার নামাজে উপস্থিত সুধীজনদের উদ্দ্যেশ্যে সবুজের স্মৃতি চারণ করে বরিশাল জেলা দক্ষিন বিএনপির সদস্য সচিব এড. আবুল কালাম শাহিন বলেন, সে ছিল দলের জন্য নিবেদিন প্রাণ। গণতন্ত্র ও মানুষের জন্য কাজ করেছে। সে ছিল আমরা আমার অকুতোভয় সৈনিক। তার জন্য আমি সকলের কাছে ক্ষমা ও দোয়া চাই।

উল্লেখ্য, গতকাল ১৫ অক্টোবর আনুমানিক সন্ধা ৬টার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেন স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com