Current Bangladesh Time
Friday July ১৭, ২০২৬ ৭:০৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫
২০ October ২০২৪ Sunday ৯:৪৬:১৭ PM
Print this E-mail this

ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫


নগর প্রতিনিধি:

বরিশালে আবাসিক হোটেলে স্বামীর সঙ্গে রাত্রিযাপনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হয়েছেন পাঁচজন। 

রোববার (২০ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান বরিশাল মেট্রোর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার। 

গ্রেপ্তাররা হলেন, উজিরপুরের মার্দাশী গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে শাহীন হাওলাদার (২৫), একই গ্রামের মৃত জাহান উদ্দিন হাওলাদারের ছেলে শাহ আলম (২৫), একই গ্রামের দুলাল হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার (২২), একই উপজেলার মুন্ডুপাশা গ্রামের হানিফ চাপরাশীর ছেলে মিঠু চাপরাশি (২৬) ও বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের আব্দুল হামিদ হাওলাদারের ছেলে জাহিদ হাওলাদার (৩৭)। 

মামলার বরাতে ওসি জাকির সিকদার বলেন, ওই গৃহবধূর স্বামী বরিশাল নগরে ব্যবসা করেন। এ সুবাদে গৃহবধূ নগরের গির্জা মহল্লা রোডের আবাসিক হোটেল আকাশমণিতে স্বামীর সঙ্গে থাকতেন। তারা বর্তমানে নগরের গড়িয়ার পাড় এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। 

গত শনিবার বিকেলে নগরের সদর রোড বিবি পুকুরের পাড় এলাকায় আসেন ওই গৃহবধূ। তখন তাকে দেখতে পেয়ে হোটেলের বয় জাহিদ এসে কথা বলেন।এক পর্যায়ে তিনি জানান, শাহিন নামের এক ব্যক্তির কাছে তার স্বামীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও রয়েছে।  

ওই ভিডিও মুছে ফেলার আশ্বাস দিয়ে জাহিদ জানান, মোবাইল ফোন তার এক আত্মীয়ের বাসায় রয়েছে। পরে বাবুগঞ্জের রহমতপুর ব্রিজ এলাকার রহমত ভিলা নামে কথিত আত্মীয়ের বাসায় গৃহবধূকে নিয়ে যান। সেখানে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেন শাহীন ও শাহে আলম।  

ওসি বলেন, গৃহবধূ গভীর রাতে স্বামীকে নিয়ে এসে থানায় অভিযোগ দেন। অভিযোগ পেয়ে রোববার ভোর রাতের দিকে ওই বাসায় অভিযান চালিয়ে চারজনকে এবং আবাসিক হোটেল থেকে জাহিদকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে গৃহবধূকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com