Current Bangladesh Time
Friday July ১৭, ২০২৬ ৯:২৯ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড
২০ October ২০২৪ Sunday ৯:৪৯:৫৫ PM
Print this E-mail this

পিরোজপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে দুই জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (২০ অক্টোবর) দুপুরে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের আদালত এ কারাদণ্ড দেন। 

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার কাজলাহার গ্রামের জেলে মো. মিজান ও রিদুল আলী হাওলাদার। 

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, রোববার ভোরে উপজেলার অলংকারকাঠি গ্রামের আবাসন এলাকার সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরছিলেন দুই জেলে। উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা সৌরভ মণ্ডল ও নৌপুলিশ সদস্যরা নদীতে টহল চলাকালে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায়। এসময় মো. মিজান ও রিদুল আলী হাওলাদার নামে দুই জেলেকে ইলিশ শিকার করা অবস্থায় আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫টি মা ইলিশ এবং ১০ হাজার মিটার ইলিশ ধরার জাল উদ্ধার করা হয়।পরে রোববার দুপুরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে গেলে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে এক বছরের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। 

উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা সৌরভ মণ্ডল বলেন, ওই দুই জেলের কাছ থেকে উদ্ধার করা মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে এবং উদ্ধার করা ১০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণের জন্য এ সময়ে নদীতে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। আইন অমান্যকারী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com