Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ৫:৫১ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে ট্রলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, শিক্ষার্থী নিহত
৩১ October ২০২৪ Thursday ২:১৮:২৪ PM
Print this E-mail this

রাজাপুরে ট্রলির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, শিক্ষার্থী নিহত


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে ট্রলির পেছনে মোটরসাইকেলের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

বরিশাল-খুলনা মহাসড়কের বারবাকপুর এলাকায় বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল (১৬) উপজেলার কাঠিপাড়া গ্রামের লোকমান খন্দকারের ছেলে ও শুক্তাগড় মাহমুদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, রাতে নৈকাঠি এলাকা থেকে দ্রুত গতির মোটরসাইকেলটি রাজাপুরের দিকে যাচ্ছিল।

পথে হঠাৎ বারাকপুর এলাকায় একটি ট্রলির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েল নিহত হয়। এ ঘটনায় আহত নিলয় ও সোহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

এরপর উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com