Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৩:২৯ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নেছারাবাদে চাঁদাবাজির সময় ৪ বিএনপি কর্মীকে আটক করল সেনাবাহিনী
১ November ২০২৪ Friday ২:৩৯:০৪ PM
Print this E-mail this

নেছারাবাদে চাঁদাবাজির সময় ৪ বিএনপি কর্মীকে আটক করল সেনাবাহিনী


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের স্বরূপকাঠিতে (নেছারাবাদ) যানবাহন থেকে চাঁদাবাজির প্রাক্কালে হাতেনাতে চারজনকে আটক করেছেন সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মাগুরা বাজারে স্বরূপকাঠি-বরিশাল সড়ক থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার ছারছিনা গ্রামের মো. লোকমান, মো. মনিরুল ইসলাম, মো. ফরিদ হোসেন এবং জগৎপট্টি গ্রামের মো. ইব্রাহিম। তাঁরা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে নেছারাবাদ সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সেনা সদস্যদের নিয়মিত টহল অভিযানের সময় উপজেলার মাগুরা বাজারে ওই চার ব্যক্তি স্বরূপকাঠি-বরিশাল মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলছিলেন। এ সময় সেনা সদস্যরা ৮ হাজার ৪৫০ টাকা এবং চাঁদা আদায়ের রসিদসহ তাঁদের আটক করেন। পরে তাঁদের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়।

তবে আটক ব্যক্তিদের দাবি, তাঁরা স্বরূপকাঠি পৌরসভার পৌর স্ট্যান্ড ইজারা নিয়েছেন। এ কারণে যানবাহন থেকে রসিদের মাধ্যমে চাঁদা তুলেছেন।

স্বরূপকাঠি পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, ‘স্বরূপকাঠি পৌর এলাকায় যানবাহন থেকে চাঁদা তুলছিল তারা। তাদের বিরুদ্ধে থানায় মামলা দিয়েছি। চাঁদা ওঠানোর জন্য একাধিকবার বারণ করার পরও তারা চাঁদা উঠিয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন সাংবাদিকদের বলেন, আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ তাঁদের পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com