Current Bangladesh Time
Tuesday May ১৯, ২০২৬ ৮:৪৯ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » মঠবাড়িয়া » মঠবাড়িয়ায় স্লুইসগেট ভেঙে চলাচলে দুর্ভোগ
৬ December ২০২৪ Friday ৪:২২:০৭ PM
Print this E-mail this

মঠবাড়িয়ায় স্লুইসগেট ভেঙে চলাচলে দুর্ভোগ


মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকার অপূরণীয় ক্ষতির পাশাপাশি বেড়িবাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ সময় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের হোগলপাতি গ্রামের বেড়িবাঁধের স্লুইসগেটটি বিধ্বস্ত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন আমড়াগাছিয়া ও সাপলেজা ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ।

হোগলপাতি গ্রামে রয়েছে একটি দাখিল মাদ্রাসা, একটি প্রাথমিক বিদ্যালয়, ছোট দুটি বাজার ও একটি মাছের আড়ত। স্লুইসগেট বিধ্বস্ত হওয়ায় স্থানীয়রা কাঠের ব্রিজ তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করছে। কাঠের ব্রিজটিও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। যে কোনো সময় কাঠের ব্রিজটি ভেঙে পড়ার সম্ভাবনাও রয়েছে।

হোগলপাতি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মো. এছাহাক তালুকদার বলেন, ঘূর্ণিঝড় রিমাল ওয়াপদার বেড়িবাঁধটি বিধ্বস্ত হয়। এখানের মাদ্রাসা ও স্কুলে শিক্ষার্থীরা চরম ঝুঁকি নিয়ে আসে।

মাছের আড়তে গাড়ি আসতে পারে না। সরাসরি দুটি ইউনিয়নের পাশাপাশি অন্য এলাকার লোকজনও সরাসরি আসতে পারে না। তিনি এখানে পুনরায় স্থায়ী স্লুইসগেট বা ব্রিজ নির্মাণ করার দাবি জানান। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, সরেজমিন পরিদর্শন করে অচিরেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com