Current Bangladesh Time
Sunday May ১০, ২০২৬ ৫:১৭ PM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » নাজিরপুরে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
১৫ December ২০২৪ Sunday ৮:০৭:২২ PM
Print this E-mail this

নাজিরপুরে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার


নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতা কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে তাদের নিজ বাড়ি থেকেই গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের হোগলা বুনিয়া গ্রামের মো. আজাহার আলী শেখের ছেলে হাবিবুর রহমান শেখ (৬৫), তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাই মহল গ্রামের ইউনুস উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ আবুল বাশার হাওলাদার (৬১), তিনি শ্রীরামকাঠী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শেখমাটিয়া ইউনিয়নের খালেক গাজীর ছেলে মো. কামরুল গাজী (৪২), তিনি শেখমাটিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। কলারদোয়ানিয়া ইউনিয়নের আ: খালেক মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম ডাকুয়া (৫০), তিনি কলারদোয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। দেউলবারী দোবড়া ইউনিয়নের আবুল আউয়াল ফকিরের ছেলে মোঃ কামরুজ্জামান মিন্টু (৪৫), তিনি দেউলবারি দোবড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নাজিরপুর থানার ওসি মাহামুদ আল ফ‌রিদ ভূইয়া বলেন, ‘আসামিদের বিরুদ্ধে না‌জিরপুর থানায় না‌জিরপুর উপ‌জেলা বিএন‌পির কার্যালয় ভাঙচুর, বিস্ফোরক মামলা ও ঘর পোরানো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এটি আমাদের একটি নিয়মিত অভিযান। এই নিয়মিত অভিযানের ফলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দু’বছরে বিসিসির মশা মারার ব্যয় ২১ লাখ টাকা থেকে বেড়ে ৬ কোটি
প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশালের বিএনপি নেতাদের মতবিনিময় সভা আজ, দল গোছানোই লক্ষ্য
বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ,তালিকায় সেলিমা রহমান ও মোশারেফ
বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,বিভাগে মৃত্যুসংখ্যা এখন ২৬
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com