Current Bangladesh Time
Sunday May ১০, ২০২৬ ৫:১৭ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে আধা কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
১০ May ২০২৬ Sunday ৪:২৩:৫৩ PM
Print this E-mail this

কাউখালীতে আধা কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার


কাউখালী(পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে আধা কেজি গাঁজাসহ স্বর্ণা মিস্ত্রি (২৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের রোঙ্গাকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


স্বর্ণা মিস্ত্রি ওই গ্রামের সন্তোষ মিস্ত্রির স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, আটক স্বর্ণা মিস্ত্রি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।


কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানায়, “কাউখালীতে মাদকবিরোধী অভিযানে শনিবার রাত আনুমানিক আটটা ত্রিশ মিনিটে এ আমরাজুড়ি ইউনিয়নের রোঙ্গাকাঠি এলাকায় এসআই মোঃ মাসুদ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে।


এসময় স্বর্ণা মিস্ত্রির বসত ঘরের শয়নকক্ষের চৌকির নিচে রাখা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে প্রায় পাঁচশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দু’বছরে বিসিসির মশা মারার ব্যয় ২১ লাখ টাকা থেকে বেড়ে ৬ কোটি
প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশালের বিএনপি নেতাদের মতবিনিময় সভা আজ, দল গোছানোই লক্ষ্য
বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ,তালিকায় সেলিমা রহমান ও মোশারেফ
বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,বিভাগে মৃত্যুসংখ্যা এখন ২৬
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com