Home » ঝালকাঠি » রাজাপুর » ঝালকাঠিতে মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
২৬ December ২০২৪ Thursday ৩:৫৪:২২ PM
ঝালকাঠিতে মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের নারিকেলবাড়িয়া ক্লাব এলাকার দিনমজুর বৃদ্ধ বাবুল মৃধার বসতঘর ভাংচুর, মালামাল লুট পাট, অগ্নিসংযোগ ও তাদের ওপর হামলর ঘটনার করা মামলায় আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরিশাল-পিরোজপুর মহাসড়কে উপজেলার নারিকেল বাড়িয়া ক্লাব এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ রেজাউল করিম রেজোয়ান, সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান জাকির প্রমুখ। বক্তরা বলেন, মামলার চার দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার করেনি পুলিশ। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত। বক্তারা আরো বলেন, স্থানীয় ইউপি সদস্য সোবাহান ও তার ছেলে তৌহিদুল ইসলাম চাঁন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। তাদের বাহিনী দিয়ে এলাকায় এমন কোন অপকর্ম নেই তারা করে নায় এদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, মামলার পর থেকে আসামীরা পলাতক রয়েছে, তাদের গ্রেফতারের চেস্টা অব্যাহত রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী