Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ১:০৪ PM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » নাজিরপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক 
৩০ December ২০২৪ Monday ৪:২৫:৩৮ PM
Print this E-mail this

নাজিরপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক 


নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে জান্নাতুল ফেরদাউস (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা। 

এ ঘটনায় স্বামী মো. ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে। 

তিনি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামভদ্রা গ্রামের মো. ইসমাইল হোসেনের স্ত্রী। গত রোববার (২৯ ডিসেম্বর) রাতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।  

নিহত জান্নাতুল ফেরদাউস বাগেরহাট জেলার চিতলমারি  উপজেলার শৈলদাহ গ্রামের গোলাম মোস্তাফার মেয়ে। 

নিহতের মা পারভীন বেগমের অভিযোগ তার মেয়েকে হত্যা করে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।  

তিনি জানান, আড়াই বছর আগে তার মেয়ের সঙ্গে ইসমাইলের বিয়ে হয়। বিয়ের সময় জামাতার পরিবারের চাহিদা মতো যৌতুক দেওয়া হয়। কিন্তু বিয়ের পর থেকেই বিভিন্ন সময় স্বামী তাকে যৌতুকের দাবিতে মারধরসহ পরিবারের লোকজন বিভিন্নভাবে নির্যাতন করতো। তারই ধারাবাহিকতায় তাকে হত্যা করে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। 

স্থানীয়রা জানান, রোববার রাতে তাকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। 

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার শিপন পাল বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। 

নিহতের স্বামী ইসমাইল হোসেন বলেন, তার স্ত্রী নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। 

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com