Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ১০:৪৩ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে স্কুল শিক্ষককে মারধর করে জমি দখল করে ঘর নির্মানের চেষ্টা ও গাছ কেটে নেয়ার অভিযোগ
২ January ২০২৫ Thursday ৪:৪৯:৪৬ PM
Print this E-mail this

রাজাপুরে স্কুল শিক্ষককে মারধর করে জমি দখল করে ঘর নির্মানের চেষ্টা ও গাছ কেটে নেয়ার অভিযোগ


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরের জীবনদাশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল খালেক তালুকদারকে মারধরে জমি দখল করে ঘর নির্মানের চেষ্টা ও গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে শিক্ষক আব্দুল খালেক তালুকদার রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার নিজ গালুয়া গ্রামের মৃত আব্দুল হক তালুকদারের ছেলে স্কুল শিক্ষক আব্দুল খালেক তালুকদারের দখলীয় পৈত্রিক জমি জোরপূর্বক দখলে নিতে লোকজন নিয়ে মৃত আব্দুল হক তালুকদারের ছেলে প্রতিপক্ষ আব্দুল মোতালেব তালুকদার স্কুল শিক্ষক খালেকের বসত ঘরের বেড়া ভাঙ্গিয়া ফেলে এবং জমির বিভিন্ন জাতের গাছ কেটে ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে। বাধা দিতে গেলে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও হাতুরিসহ দেশিয় অস্ত্র এবং লাঠিসোটা দিয়া স্কুল শিক্ষক খালেকসহ তার পরিবারের লোকজনদেরকে মারধর করে হত্যার উদ্দেশ্যে মাথায় হাতুড়ি দিয়ে আঘাতের চেষ্টা করে। এ সময় দুটি মোবাইল ছিনিয়ে নেয়। ভুক্তভোগী স্কুল শিক্ষক আব্দুল খালেক তালুকদার ও তার মেয়ে খাদিজা বেগম জানান, বাড়ির জমি ভাগ করে তাদের বুঝিয়ে না দিয়ে প্রতিপক্ষ আব্দুল মোতালেব তালুকদার জোরপূর্বক বেড়া ভাঙচুর, গাছ কেটে জমি দখলে নিয়ে ঘর নির্মানের কাজ শুরু করে বেজ তৈরি করেছে। বাধা দিতে গেলে মারধর করে এবং যে বাধা দিতে আসবে তাকে শেষ করে দেয়া হবে বলে হুমকি দেয়। কোন শালিশ মানে না। সব অভিযোগ অস্বীকার করে আব্দুল মোতালেব তালুকদার জানান, তার ভাগের পৈত্রিক জমিতে ঘর নির্মান কাজ শুরু করেছিলাম কিন্তু তাতে বাধা দেয়া হচ্ছে। বাড়ির জমি অনেক আগে ভাগ করে রোয়েদাদও করা হয়েছিলো যা এখন তারা মানে না। এ নিয়ে আব্দুল খালেক তালুকদারের সাথে আগেও মারামারি হয়েছিলো পুলিশ তা মিলিয়ে দিয়েছিলো। রাজাপুর থানার এসআই দেলোয়ার হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উভয় পক্ষকে সোমবার সকালে থানায় আসতে বলা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com