Current Bangladesh Time
Friday August ২৮, ২০২৬ ৮:৩২ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » বরিশালের লঞ্চঘাট-নৌপথে অরাজকতা চলবে না: নৌপরিবহন উপদেষ্টা
১৯ January ২০২৫ Sunday ৩:৫১:১৬ PM
Print this E-mail this

বরিশালের লঞ্চঘাট-নৌপথে অরাজকতা চলবে না: নৌপরিবহন উপদেষ্টা


হিজলা প্রতিনিধি:

বরিশাল অঞ্চলের লঞ্চঘাট এলাকা এবং নৌপথে কোনো অরাজকতা চলবে না বলে হুশিয়ারি দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলার হিজলা লঞ্চঘাটে বিআইডব্লিউ টিপি-১ প্রকল্পের আওতায় প্রক্রিয়াধীন হিজলা ল্যান্ডিং স্টেশন নির্মাণ কার্যক্রম ও হিজলা উপজেলার লঞ্চঘাট থেকে নৌপথে কেবিন ক্রুজারে মুলাদী উপজেলার বিআইডব্লিউটিএর নব নির্মিত ঘোষের চর লঞ্চঘাট পরিদর্শনের সময় তিনি হুশিয়ারি দেন।

তিনি বলেন, উপজেলাভিত্তিক লঞ্চঘাটগুলোকে গুরুত্ব সহকারে আরও আধুনিকায়ন করা হবে। নৌপথে যাত্রীদের চলাচল করতে কোনো অসুবিধায় যেন না পড়তে হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশালের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিনসহ বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীরা। সূত্র: বাসস

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com