ইয়াবা ট্যাবলেট বিক্রির অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. নেছার চৌকিদার, তার স্ত্রী সুমনা আক্তার ও ছেলে শাওন চৌকিদারকে আটক করেছে পুলিশ। সোমবার উপজেলার কালাইয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ২১০পিস ইয়াবা। সুত্রে জানা গেছে, দির্ঘ বছর ধরে এই পরিবারটি মাদক বিক্রি করে আসছিলো। কিন্তু এলাকায় ওই পরিবারের প্রভাব থাকায় প্রকাশ্যে কেউ মুখ খুলতে পারতো না। পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে সোমবার বিশেষ অভিযান চালিয়ে নিজ বসত ঘর থেকে তাদের আটক করে। এ সময় জব্দ করা হয় ২১০পিস ইয়াবা ট্যাবলেট। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এই চক্রটি ধরার জন্য আমারা দির্ঘ দিন ধরে ওত পেতে ছিলাম। আটক নেছার চৌকিদার, তার স্ত্রী সুমনা আক্তার ও ছেলে শাওন চৌকিদার, এদের বিরুদ্ধে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আজ ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস
ব্যয়বহুল বরিশাল–ভোলা সেতুর নির্মাণে আর্থিক সংস্থান নিয়ে শঙ্কা উপদেষ্টার
জাতীয় নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়াল ইসি
জাতি হিসেবে আমরা বিজয়ীদের পাশে দাঁড়াব: মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেতু উপদেষ্টা
আজ ৬ ডিসেম্বর, কলাপাড়ায় পাকিস্তানী হানাদার মুক্ত দিবস