ঝালকাঠির নলছিটিতে চেক ডিসঅনার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ দিকে ভৈরবপাশা বাজার থেকে গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার এএসআই কাওসার আহমেদ।
গ্রেফতার হওয়া রফিকুল ইসলাম আউয়াল(৪০) ভৈরবপাশা ইউনিয়নের রায়পাশা এলাকার মৃত এলাল উদ্দিন হাওলাদারের ছেলে।
নলছিটি থানার এএসআই কাওসার আহমেদ বলেন, ২০২৩ সালের পটুয়াখালীর একটি চেক ডিসঅনার এর মামলায় ৫ মাসের কারাদণ্ড ও দুই লক্ষ চুরাশি হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম আউয়ালকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।আজকেই তাকে আদালতে পাঠানো হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)