Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে রাখাল রাহা ও এসপি আলেপের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ
২৬ February ২০২৫ Wednesday ৭:১৯:৩০ PM
কাউখালীতে রাখাল রাহা ও এসপি আলেপের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ
কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাআল্লাহ ও নবী (সা.) কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা, হাসান গালিব, ইমরান বিন বশিরকে অবিলম্বে গ্রেপ্তার এবং র্যাব কর্মকর্তা আলেপের মৃত্যুদন্ডের দাবিতে পিরোজপুরের কাউখালীতে প্রতিবাদী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় তাওহিদী ছাত্র জনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা ইমাম হোসেন. হাফেজ মোঃ সাইমুন ইসলাম, মুফতি আবদুল্লাহ,ে নজামউল্লাহ নিজামী, মাওলানা আবু জাফর, মাওলানা ইমরান হোসাইন প্রমূখ।সমাবেশে বক্তারা অবিলম্বে মহান আল্লাহ ও আমাদের প্রানপ্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা ও হাসান গালিবকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করতে হবে। এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে যারা কটুক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করতে হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩