Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ১২:৫৯ PM
Barisal News
Latest News
Home » তালতলী » বরগুনা » তালতলীতে  কৃষকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি, স্বেচ্ছাসেবক দল নেতা আটক
৫ March ২০২৫ Wednesday ৪:৪৬:০৯ PM
Print this E-mail this

তালতলীতে  কৃষকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি, স্বেচ্ছাসেবক দল নেতা আটক


তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলীতে তরমুজ বিক্রিতে চাঁদা দাবি করায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে পুলিশ। আটক ওই নেতার নাম মো. জহিরুল (৩১)।

তিনি উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার চরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বিষয়টি নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা মো. রাকিব তালতলীতে অন্যের জমি ভাড়ায় নিয়ে তরমুজ আবাদ করেছেন।

কয়েকদিন আগে তিনি এক পাইকারি বিক্রেতার কাছে ক্ষেতে উৎপাদিত তরমুজ বিক্রি করেন। পাইকার মঙ্গলবার দুপুরে ক্ষেত থেকে তরমুজ নিতে এলে লোকজন নিয়ে জহিরুল ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

বিষয়টি তরমুজ চাষি সঙ্গে সঙ্গে তালতলী থানা পুলিশকে অবগত করেন। এসময় তালতলী থানা পুলিশের একটি টিম গিয়ে জহিরুলকে আটক করে। পরে সন্ধ্যায় তিনি জহিরুলের বিরুদ্ধে তালতলী থানায় মামলা দায়ের করেন।

তরমুজ চাষি মো. রাকিব বলেন, দুপুরে পাইকার যখন তরমুজ নিতে আসেন তখন কয়েকজন মিলে এসে চাঁদা দাবি করেন। আমি বরগুনার স্থানীয় না হওয়ায় তেমন কাউকে চিনিনা। তবে পুলিশ ঘটনাস্থল থেকে জহিরুল নামের একজনকে আটক করেছেন।

এ বিষয়ে বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজিবুল ইসলাম সোহেল বলেন, জহিরুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির ১৪ নম্বর সদস্য।

জহিরুলকে আটকের বিষয়টি শুনেছি। আমরা তদন্ত করে দেখছি। যদি তিনি দলীয় পদ পদবী ব্যবহার করে কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত হযন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, চাঁদা দাবির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জহিরুলকে আটক করেছে। প্রাথমিকভাবে চাঁদা দাবির বিষয়ে সত্যতা পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী তরমুজ চাষি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জহিরুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও এ ঘটনায় আরও যারা জড়িত তাদেরকেও গ্রেপ্তারে চেষ্টা চলমান রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com