Current Bangladesh Time
Thursday August ২০, ২০২৬ ১:২৯ AM
Barisal News
Latest News
Home » তজুমদ্দিন » ভোলা » তজুমদ্দিনে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি
১৭ March ২০২৫ Monday ২:২০:১০ PM
Print this E-mail this

তজুমদ্দিনে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি


তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি :

 ভোলার তজুমদ্দিনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যবসায়ী বর্তমানে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাংলাবাজারের দক্ষিণ পাশে খালের ওপর একটি সাকো ভাঙ্গাকে কেন্দ্র করে রুবেল ও ভূট্টো গ্রæপের মধ্যে উত্তেজনা হয়।

পরে রাত সাড়ে ৭টার দিকে ভট্টো বাংলাবাজারে গেলে রুবেল গ্রæপের সিরাজ ও আলাউদ্দিন ভূট্টোর উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে ভুট্টো আক্তার ডাক্তারের ফার্মিসীতে আশ্রয় নিলে বাজারে অন্য ব্যবসায়ী বাচ্চু তাকে মারপিট করতে বাঁধা দেয়।

এ ঘটনায় রুবেল গ্রæপ ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে ৯টায় বাচ্চু দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় রুবেলের নেতৃত্বে রিপন, সোহাগ, ইউসুফ, সিরাজ ও আলাউদ্দিন দেশীয় অস্ত্র ও হকি স্টিক দিয়ে বাচ্চুকে (৩৬) বেধড়ক মারপিট করে এবং কুপিয়ে জখম করে।

এ সময় বাচ্চু কাছে থাকা নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। পওে বাচ্চুর ডাকচিৎকারের পাশ^বর্তী লোকজন আসলে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসে।

এ ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো: মহব্বত আলী খাঁন বলেন, মারামারির ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
বরিশাল নগরী: ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল সড়ক, বৃষ্টিতে দুর্ভোগ
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com