Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ৯:৩৫ PM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় আসামি ছিনিয়ে নিতে গিয়ে মহিলা দলের নেত্রী গ্রেপ্তার
১৯ March ২০২৫ Wednesday ৮:৪৯:২০ PM
Print this E-mail this

বরগুনায় আসামি ছিনিয়ে নিতে গিয়ে মহিলা দলের নেত্রী গ্রেপ্তার


বরগুনা প্রতিনিধি:

থানা থেকে আসামি ছিনিয়ে নিতে গিয়ে মহিলা দলের নেত্রী ও তার মেয়েকে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ। প্রতারণার মামলার আসামি ঐ নেত্রীর জামাতা। মা ও মেয়েকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা ও পুলিশের কাজে বাধা দেয়ায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

মহিলা দলের নেত্রীর নাম ইসরাত জাহান শিরীন। তিনি বরগুনার পাথরঘাটা মহিলা দলের সভাপতি। গ্রেপ্তারকৃত অন্য জন তার মেয়ে সারজিনা মিম। গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার বরগুনার দায়ের করা প্রতরানা মামলার আসামী জামাতা সোহান মোল্লা।

জানা গেছে, জামাতা সোহান মোল্লা গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার বরগুনায় চাকরি করে। সোহান ও তার সহযোগী মারুফ চৌধুরী দীর্ঘদিন ধরে প্রতরনা করে সীম অফার বান্ডিলের প্রতরনা করে কাস্টমার কেয়ারের মালিককে তের লক্ষ টাকার বকেয়া করে গ্রামীণ ফোনের কাছে।

গ্রামীণ ফোন প্রধান কার্যালয় থেকে বকেয়া টাকা ফেরত চাইলে সোহান মোল্লার প্রতরনা ধরা পরে মালিকের কাছে। মালিক এনিয়ে সোহান ও তার সহযোগী মারুফ চৌধুরী নামে বরগুনা থানায় মামলা করে।

পুলিশ মামলা নিয়ে প্রাথমিক তদন্তে সোহান মোল্লা জড়িত থাকায় গতকাল রাতে বরগুনা শহরের মিজান টাওয়ার থেকে আটক করে থানায় নিয়ে আসে।এ বিষয়ে বরগুনা থানা অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, বরগুনা থানার একটি নিয়মিত মামলার আসামী থানায় নিয়ে আসার এক মিনিটের মধ্যেই মহিলা দল নেত্রী পুলিশের কাছ থেকে জামাইকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়।

এসময় পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে পুলিশের কাজে প্রদান করে। পুলিশ এই ঘটনায় ঐ নেত্রী ও তার মেয়েকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের কারণে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া প্রতারণার মামলার আসামী ও তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com