Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ১২:৩৬ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে মাদ্রাসার নৈশ প্রহরীর উৎপাত থেকে রেহাই পেতে মানববন্ধন
৪ April ২০২৫ Friday ৭:০৫:১২ PM
Print this E-mail this

বাউফলে মাদ্রাসার নৈশ প্রহরীর উৎপাত থেকে রেহাই পেতে মানববন্ধন


নিজস্ব প্রতিনিধি:


পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী যুবলীগ নেতা মো. শাহাজাদার উৎপাতে অতিষ্ট এলাকাবাসী। এলাকায় মাদক বাণিজ্য, সরকারি বরাদ্দকৃত অর্থ আত্মসাত, একাধিক ব্যক্তিকে হুমকি, হয়রানী ও মারধর করায় শাহাজাদার বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার সকালে দ্বিপাশা বাজারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- স্থানীয় ইউপি সদস্য লিয়াকত হোসেন রাজিব, মদনপুরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জিয়া উদ্দিন মাহমুদ, নিজাম উদ্দিন, নজরুল ইসলাম রনি, আবদুর রহমান ও আবু সালেহ প্রমুখ। বক্তারা বলেন, ফ্যাসিবাদী আমলে শাহাজাদা উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজের ক্যাডার হিসেবে কাজ করেছেন। বিগত দিনে দ্বিপাশা এলাকায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ওপর স্বশস্ত্র হামলা করেছেন। এমন সন্ত্রাসী কর্মকাÐের উপহার হিসেবে আওয়ামী লীগের সাবেক এমপি আসম ফিরোজ তাকে (শাহাজাদা) দ্বিপাশা মাদ্রাসায় নৈশ প্রহরীর চাকরি দেন। চতুর্থ শ্রেণির চাকরি করলেও শাহজাদা ক্ষমতার প্রভাব বিস্তার করে পুরো মাদ্রাসা পরিচালনা করতেন। তার স্ত্রী মহিলা ইউপি সদস্য হওয়ায় জেলা পরিষদ থেকে মাদ্রাসার নামে বরাদ্দ এনে তা কাজ না করে অর্থ আত্মসাৎ করেন। এছাড়াও মাদ্রাসায় বসে মাদক ব্যবসা সহ নানা অসামাজিক কর্মকাÐ করে আসছিলেন। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর শাহজাদা বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এলাকাবাসীকে হুমকি ধামকি দিয়ে তিনি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তার কারনে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। মানববন্ধনে শাহজাদার অবৈধ নিয়োগ বাতিল সহ তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বক্তারা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com